সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত চেঙ্গেরখাল নদী থেকে কোন ধরণের বৈধতা না মেনে বালু বুঝাই নৌকা হইতে টেক্স আদায় করছে একটি চক্র।
৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলোয়ার হোসেনের কাছ থেকে ইজারা নিয়ে নৌকা আটক করে দৈনিক হাজার হাজার টাকা আদায় করছে ওই চক্রটি। তারা চাঁদা আদায়ের পর ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদ কর্তৃক শাহজালাল এন্টারপ্রাইজের একটি টেক্স রশিদ শ্রমিকদের হাতে দরিয়ে দেন। কিন্তু এই রশিদটি শুধু নাম মাত্র দেওয়া হয়। এর চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
জানা গেছে, গত ১৫ মে থেকে ইউনিয়নের টোকেরগাও এলাকার চেঙ্গেরখাল নদীতে নৌকা আটক করতে উৎ পেতে বসে থাকেন টিল্লাপাড়া গ্রামের সুরমান আলী, কছির আলী, মইন উদ্দিন ও সাইদুল ইসলামসহ একটি চক্র। যখনই একটি নৌকা আসে ঠিক ওই সময় তাদের দুইটি নৌকা নিয়ে গেরাও করে নৌ শ্রমিকদের কাছ থেকে টাকা আদায় করেন।
মূলত নৌকাগুলো গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত নদী থেকে ইজারা টেক্স দিয়ে বালু বুঝাই করে থাকে। কিন্তু এই চক্রটি কোন কিছুর তোয়াক্কা না করে জোরপূর্বক ইউনিয়ন পরিষদের দোহাই দিয়ে টাকা আদায় করছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd