সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, মে ১৬, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : করোনার উপসর্গ নিয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের অবস্থা অবনতি হওয়ায় তাকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়েছে।
শনিবার (১৬ মে) শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র এ তথ্য জানান।
তিনি বলেন, গতকাল শুক্রবার ওই চিকিৎসকের নমুনা পরীক্ষা করা হয়েছে। ফলাফল নেগেটিভ এসেছে। আজ শনিবার আবার তার নমুনা পরীক্ষা করা হবে।
জানা যায়, ওই চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল কর্মকর্তা।
গত ১৪ মে বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd