করোনাক্রান্ত পুলিশ সদস্যের মৃত্যু: সিলেট মেট্রোপলিটন পুলিশের শোক

প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, মে ১৬, ২০২০

করোনাক্রান্ত পুলিশ সদস্যের মৃত্যু: সিলেট মেট্রোপলিটন পুলিশের শোক

সিলেট :: করোনা ভাইরাস প্রতিরোধে দায়িত্ব পালনকালে করোনাক্রান্ত (কভিড-১৯) হয়ে জীবন জীবন দিলেন পুলিশের আরও এক সম্মুখযোদ্ধা। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন। দেশ ও জাতির কল্যাণে আত্মোৎসর্গকারী এ পুলিশ সদস্য হলেন কনস্টবল মোঃ নঈমুল হক (৩৮)। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত ছিলেন। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহপাক তাঁকে জান্নাতুল ফিরদউস দান করুন। আমিন। কনস্টবল মোঃ নঈমুল হক এর অকাল মৃত্যতে সিলেট মেট্রোপলিটন পুলিশ গভীর শোকাহত।

তার বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ফতেয়াবাদ পীর বাড়ি গ্রামে। তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসহ তিন শিশু সন্তান এবং বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, এ নিয়ে বাংলাদেশ পুলিশের ৮ সদস্য করোনা যুদ্ধে আত্মোৎসর্গ করলেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..