সিলেট | |
প্রকাশিত: ১:৫৮ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে বৃহস্পতিবার রাতে একটি কালো বিড়াল দৌড়াতে থাকে। হঠাৎ একটি ট্রাক এসে বিড়ালের উপর দিয়ে চলে যায়। তখন বিড়ালটি রাস্তার মধ্যে চেচামেচি শুরু করে। এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন দৈনিক স্যামল সিলেট ও সিলেট প্রতিদিন পত্রিকার ফটো সাংবাদিক রেজা রুবেল। তিনি বিড়ালের চেচামেচি দেখে বিড়ালটিকে কোলে নিলেন এবং বিড়ালের মাথায় পানি দিতে থাকেন। কিন্তু কিছুতেই কাজ হয়নি। ঠিক ওই সময় তাহার কোলেই বিড়ালটি মারা যায়।
রেজা রুবেল বিড়ালের মৃত্যু দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। এরপর ওই মৃত বিড়ালকে তিনি কি করবেন। শুরু হয় তার চিন্তা। সাংবাদিকের বিড়ালে প্রতি এমন ভালোবাসা দেখে আসপাশের লোকজন অবাক। সর্বশেষ তিনি সিটি কর্পোরেশনের একটি অবর্জনাবাহী গাড়ি ফোন করে নিয়ে আসেন। এরপর তিনি কেধে কেধে মৃত বিড়ালকে সিসিকের গাড়িতে তোলে দেন।
ফটো সাংবাদিক রেজা রুবেল বলেন, আমি বিড়ালকে ভালোবাসি। আমার বাসায় এর মতো আরও বিড়াল আছে। কিন্তু এই বিড়ালটি আমার চোঁখের সামনে আহত হয় এবং আমার হাতে তার মৃত্যু হয়েছে। বিদায় আমি কোন পথ না পেয়ে মৃত বিড়ালটিকে সিসিকের গাড়িতে তোলে দেই।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd