সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর পাঠানটুলার পার্শ্ববর্তী এলাকা পনিটুলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে সেখানকার পাঁচটি পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে বলে সিলেটের ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাতটার দিকে পল্লবী সি ব্লকের ২০ নম্বর বাসায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই বাসার ৩টি পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডের ব্যাপারে সিলেট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ূন কার্নাইন বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করি। তবে তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির হিসাব না পাওয়া গেলেও পরিবারগুলোর দাবি এখানে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd