সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০
সিলেট :: করোনাভাইরাসের সংকটকালীন সময় সিলেট নগরীতে বসবাসরত ২০ জন হিজড়াকে খাদ্য সামগ্রী দিল কোতোয়ালী থানা পুলিশ। মঙ্গলবার সিলেটি হিজড়া কল্যাণ সংস্থার সভাপতি সুন্দরী হিজড়ার মাধমে ওই ২০ জন হিজড়াকে খাদ্য সামগ্রী দেয়া হয়। এখানো ৪৩০ জন হিজড়ারখাদ্য সামগ্রীর প্রয়োজন বলে জানান সুন্দরী হিজড়া।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরীর বিভিন্ন জায়গায় কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়ার নেতৃত্বে এবং থানা পুলিশের অন্যান্য সদস্যদের সহেযাগিতায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কোতোয়ালী থানার সহকারী কমিশনার (এসি) নির্মেলেন্দু চক্রবর্তী, কোতোয়ালী থানার ওসি (তদন্ত) সৌমেন মৈত্র, থানার সেকেন্ড অফিসার খোকন দাস, এসআই আতিক, এসআই ইবাদুল্লাহ, এসআই নাঈম, এএসআই সাজ্জাদ প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd