সিলেট ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে করোনাভাইরাসের পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্যে নির্ধারিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে নয়টায় শ্বাসকষ্ট ও কিডনি রোগ নিয়ে এই বৃদ্ধার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা যায়। মৃত্যুকালে সিলেটের এ নারীর বয়স হয়েছিলো ৭৯ বছর।
নারীর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে সোমবার রাতে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বলেন এই নারী করোনার উপসর্গ নিয়ে মারা যাননি, মারা গিয়েছেন কিডনি রোগ ও শ্বাসকষ্টে।
এদিকে স্বজনদের কাশে ওই নারীর মরদেহটি হস্তান্তর করা হয়েছে জানিয়ে এ চিকিৎসক জানান, যেহেতু করোনাভাইরাসে আক্রান্ত এমন কোন উপসর্গ না থাকায় তার মরদেহ আমরা পরিবারের কাছে হস্তান্তর করেছি। এছাড়াও আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তিনিও রোগীর বিস্তারিত শোনার পর করোনায় আক্রান্ত নন বলেই আমাদের নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, এর আগে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে কর্তব্যরত ডাক্তাররা চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে আজ দুপুরেই শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি শ্বাসকষ্ট, কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd