বিশ্বনাথে বসতঘরে অগ্নিসংযোগ নিয়ে মামা-ভাগ্নের পাল্টাপাল্টি অভিযোগ

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২০

বিশ্বনাথে বসতঘরে অগ্নিসংযোগ নিয়ে মামা-ভাগ্নের পাল্টাপাল্টি অভিযোগ

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের বিশ্বনাথে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মামা-ভাগ্নের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। মামার পরিবারের অভিযোগ, লন্ডন প্রবাসী ভাগ্নে টাকা ও ক্ষমতার প্রভাব খাটিয়ে লোক দিয়ে ঘর পুড়িয়ে ‘মিথ্যা মামলায়’ ফাঁসিয়ে আপন মামাকে জেলে ঢুকিয়েছেন।

আর লন্ডন প্রবাসী ভাগ্নের পাল্টা অভিযোগ করেছেন, ‘তিনি বসতঘরের মালিক। তিনি প্রবাসে থাকেন। মামার পরিবার বসতঘরে বাস করতো। তিনি দেশে এসে মামাকে ঘর খালি করতে বলেছিলেন।

এতে মামা ঘরে আগুন দিয়ে তার ক্ষতি সাধন করেছেন।’ মামা-ভাগ্নের মধ্যে অগ্নিসংযোগ নিয়ে পাল্টাপাল্টির ঘটনাটি ঘটেছে বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের জানাইয়া শ্রীধরপুর (কাউপুর) গ্রামে। বিশ্বনাথ থানা সূত্র জানা গেছে, গত ১৮ মার্চ রাত দেড়টায় জানাইয়ার শ্রীধরপুর (কাউপুর) গ্রামের আরশ আলীর বাড়িতে রহস্যজনকভাবে বিরোধপূর্ণ বসঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে দিন সকালে আরশ আলীর আপন ভাগ্নে লন্ডন প্রবাসী আশিক উদ্দিন সিলেট শহর থেকে বিশ্বনাথ থানায় গিয়ে আপন মামা আরশ আলী ও তার পরিবারের সদস্যদের আসামি করে একটি মামলা (নং ১৯) দায়ের করেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বিশ্বনাথে মামা-ভাগ্নের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক করেও কোনো সুরাহা হয়নি। আরশ আলীর ছেলে নজরুল ইসলাম নিজাম বলেন,‘ আমাদের ফুপাতো ভাই আশিক উদ্দিন লন্ডন প্রবাসী। তিনি থাকেন সিলেট শহরে। আমাদের বাড়িতে তার কোনো বসতঘর নেই। আগুনে পোড়া বসতঘরটি আমাদের। তিনি লোক দিয়ে আমাদের ঘরে আগুন দিয়ে উল্টা মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন। আমরা এই মামলার সুষ্ঠু তদন্তের জন্য পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছি। এবং ন্যায়বিচার আশা করছি।’ লন্ডন প্রবাসী আশিক উদ্দিন বলেন,‘ আমি প্রবাসে থাকি। বর্তমানে দেশে এসেছি।

বিরোধপূর্ণ বসতঘরটির মালিক আমি। জমি নিয়ে তার সঙ্গে আমার ৩টা মামলা আছে। মামাকে ঘর খালি করতে বলায় তিনি আগুন লাগিয়ে ঘর পুড়িয়ে ফেলেছেন। এ ঘটনায় আমি মামলা করেছি। মামা এখন জেলে আছেন।’

এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম মূসা বলেন,‘ তাদের মামা-ভাগ্নের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ আছে। অগ্নিসংযোগের মামলাটি অবশ্যই সুষ্ঠু তদন্ত করা হবে।’

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..