গোয়াইনঘাটে দিনব্যাপী এসপি ফরিদ উদ্দিনের সচেতনতা ও ত্রান বিতরণ

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২০

গোয়াইনঘাটে দিনব্যাপী এসপি ফরিদ উদ্দিনের সচেতনতা ও ত্রান বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে চা শ্রমিক ও নিম্নবিত্ত ২৫০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন।

শনিবার (৪ এপ্রিল) দিনব্যাপী উপজেলার ৩নং পূর্ব জাফলংয়ের জাফলং চা বাগানে ও একই উপজেলার লেঙ্গুঁড়ায়সহ বিভিন্ন এলাকায় এ খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

বিতরণ শেষে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম বলেন,করোনাভাইরাস থেকে গোটা জাতিকে রক্ষায় সরকার অত্যন্ত সতর্কতার সহিত কাজ করে যাচ্ছে। করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশিত আইনগুলো মেনে চলতে হবে। সুরক্ষা সামগ্রী ব্যবহার এবং সর্তকতাকে গুরুত্ব দিয়ে সবাই বাড়ীতে থাকতে হবে।

সরকারের আইন মানতে জনগণকে আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্বব্যাপী মরণব্যাধি হিসাবে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বাংলাদেশ থেকে চিরতরে নির্মূলে সরকারের গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে সীমিত সম্পদের আমাদের এই বাংলাদেশকে এই সংক্রমণব্যাধি থেকে রক্ষা করতে।

তিনি বলেন, সরকার ঘরবন্দি মানুষজনের পাশে আছে,সরকারের পর্যাপ্ত ত্রাণ তৎপরতাও চালু রয়েছে। সরকারের পাশাপাশি সমাজের বৃত্তবানদেরও এই দুর্যোগ মোকাবেলায় এক কাতারে এসে কাজ করার আহ্বান জানান ও সিলেটের লকডাউন পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক এবং আইনের প্রতি জনগণ যথেষ্ট শ্রদ্ধাশীল বলে অবহিত করেন তিনি।

এ সময় করোনাভাইরাস থেকে সর্তক থেকে কাজ করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান এবং সরকারের আইন মানতে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে গণমাধ্যম কর্মীদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন।

সচেতনতা মুলক কার্যক্রম ও ত্রানসামগ্রী বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত (অতিরিক্ত পুলিশ সুপার দক্ষিনের দায়িত্বে) ইমাম মোহাম্মদ শাদিদ, অতিরিক্ত পুলিশ সুপার উত্তর মাহবুবুল আলম, গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ প্রমুখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..