খাদিমপাড়া ইউপি আ’লীগ নেতার উদ্যোগে ঘরবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২০

খাদিমপাড়া ইউপি আ’লীগ নেতার উদ্যোগে ঘরবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেট :: করোনা ভাইরাসের মহামারীর সংকটময় মুহূর্তে সিলেটের সদর উপজেলার ৪ নং খাদিমপাড়া ইউনিয়নের অন্তরভুক্ত ৮ নং ওয়ার্ডের প্রত্যেকটি গ্রামে ৩শতাধিক কর্মহীন, অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে নিজের ব্যক্তিগত উদ্যোগে মানবিক সহায়তা ও খাদ্যসামগ্রী দিয়েছেন ৪ নং খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ও ৮ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ সমুজ আলী।

শনিবার সকাল থেকে সন্ধা পর্যন্ত উক্ত ওয়ার্ডের কর্মহীন, অসহায় ও দরিদ্র দিনমুজুরের ঘরে ঘরে নিজস্ব সেচ্ছাসেবী দ্বারা প্রত্যেকটি প্যাকেটে (চাল, ডাল, আলু, পিয়াজ, লবণ, তেল) পৌছে দেওয়া হয়।

উক্ত ওয়ার্ডের প্রত্যকটি গ্রামে গ্রামে নিজস্ব সেচ্ছাসেবী গঠন করে তাদের মাধ্যমে খাদ্য সামগ্রী পৌছানো হয়।প্রত্যকটি গ্রামে যারা দায়িত্বে ছিলেন তারা হলেন -পিরেরচক গ্রামের নাজই মিয়া, জিয়া উদ্দিন জিরাই, বশির মিয়া,  (২) খুশিরগুল গ্রামের-জালাল মিয়া, সেমলা পাত্র, নিজাম উদ্দিন, মোঃ সুহেল (৩) মোল্লারচক গ্রামের-কাদির মিয়া, নিফি মালাকার (৪) টিকরপাড়া (ফচাবাড়ীরগুল) গ্রামের – মন্টাই মিয়া, রহিম মিয়া, আব্দুল্লাহ, মোঃ সুহেল, সোহেল, তাজুল, (৫) টিকরপাড়া গ্রামের- আহমদ আলী দুদু, এস.এম. হোসেন আলী (মাষ্টার), রাকেল আহমদ, সুবেল আহমদ, শিপন,আহাদ, নাজিম,রাসেল, সেনাজ, তামিম (৬) উত্তর টিকরপাড়া গ্রামের – ছাদ মিয়া, শাহিন মিয়া, শরিফ উদ্দিন, দুলাই মিয়া,হারুন ড্রাইভার, শিহাব আহমদ, (৭) উত্তর মোকামেরগুল গ্রামের-মন্নান মিয়া, নূর উদ্দিন,আমিন আলী, খালেদ আহমদ,শারু মিয়া,নজরুল ইসলাম নজাই, আমরুজ আলী,বাবুল মিয়া, (৮) মোকামেরগুল গ্রামের- মকবুল আলী,ফয়জু মিয়া, মনাই মিয়া,আলাই মিয়া আলই (৯) চোধুরীপাড়া গ্রামের -মখলিছ মিয়া, ছাব্বির চৌধুরী, হারুন মিয়া, আহমেদ তুহিন, (১০) হিলটাকুরের সাইট(উত্তর মোকামেরগুল) গ্রামের – সাহেদ কামাল, বাছিত, জামাল মিয়া, (১১) কুলাউতি গ্রামের- নিরমল পাত্র,সুবন্ন পাত্র, রবীন পাত্র,ধনাই পাত্র।

উক্ত ওয়ার্ডের গ্রাম গুলোকে ১১ ভাগে বিভক্ত করে, উক্ত গ্রামের সেচ্ছাসেবী দ্বারা অসহায়, দিনমুজুর, দরিদ্রের নাম তালিকা করে তাদের মাধ্যমে (খাদ্য সামগ্রী) সমুজ আলী সঙ্গে থেকে বাড়ী বাড়ী পৌছানো হয়।

এছাড়াও গত ৩০ মার্চ উক্ত ওয়ার্ডে করোনা প্রতিরোধ ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাজারে, প্রতিটি গ্রামে, মসজিদে, বিভিন্ন বাড়ি ঘরের আশেপাশে, ড্রেন-রাস্তা ও রাস্তার আশেপাশে, যানবাহনে ও পথচারীদের মধ্যে জীবানুনাশক ঔষধ ছিটানোসহ সচেতনতামূলক লিফলেট, প্রায় ৫০০ শতাদিক মাক্স ও গ্লাভস বিতরন করেন সমাজসেবক সমুজ আলী।

তিনি বলেন, করোনাভাইরাস নিয়ে স্যোশাল মিডিয়া, ফেসবুকে কিছু দুষ্কৃতিকারীরা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। এতে কেউ আতঙ্কিত না হয়ে আমাদের সকলকে সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলতে হবে। এবং দেশের এই ক্লান্তি লগ্নে সমাজের বিত্তবানদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এসময় আরোও উপস্থিত ছিলেন উক্ত ওয়ার্ডের মুরব্বিয়ান, যুবসমাজ,ছাত্র সমাজ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রমুখ

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..