সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুরে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বোরো ধানের চাষ দেখতে গিয়ে সাপের কামড়ের শিকার হননি তিনি। সোমবার সকাল ১০টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে এ ঘটনা ঘটে। মারা যাওয়া যুবক শিহাব উদ্দিন হরিপুর গ্রামের বাসিন্দা।
শিহাব উদ্দিনের বোন জামাই আমিন উদ্দিন জানান, বোরো ধানের চাষ দেখতে সোমবার সকালে হরিপুর হাওরে যান শিহাব। এসময় বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। সাথে সাথে তাকে চিকনাগুল বাজারের এক ফার্মেসিতে নিয়ে যাওয়া হয়। সেখানে তার পা শক্ত করে বেঁধে দেওয়া হয়।
বাড়িতে আসার পর জ্ঞান হারিয়ে ফেলেন শিহাব। সাথে মুখ দিয়ে ফেনা বের হতে থাকে। এরপর তাকে নিয়ে আসা হয় শাহপরাণ এলাকার এক কবিরাজের কাছে। কবিরাজ জ্ঞান ফেরাতে ব্যর্থ হলে দুপুরে শিহাব উদ্দিনকে আনা হয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd