সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০
স্টাফ রিপোর্টার :: নভেল করোনাভাইরাসের বিস্তার রোধে সন্ধ্যার পর থেকেই সকল দোকানপাট বন্ধ যাওয়ায় দুইদিন থেকে ফাঁকা হয়ে উঠেছে সিলেট নগরীর রাস্তা-ঘাট।
নগরীতে হাতে গোনা দুই-একটি দোকান বাদে সব দোকানই বন্ধ। ফলে সড়কেও মানুষের উপস্থিতি কম। নেই সড়কে যানজট। একই অবস্থা নগরীর বন্দর বাজার, চৌহাট্টা পয়েন্ট, রিকাবীবাজার, মেডিকেল রোড ও আম্বরখানাসহ নগরীর প্রত্যেকটি সড়কের।
কিন্তু সিলেটের বাণিজ্যিক এলাকা কালীঘাটের চিত্র দেখে মনে হয় ঈদ বাজার চলছে। কালিঘাটে চলছে নিত্যপণ্য বেচা-কেনার হিড়িক। গত সাপ্তাহ খানেক ধরে কালিঘাটে যানযট গেলেই আছে। ঈদ আসলে এমন যানযট সৃষ্টি হয়। বর্তমানে প্রতিদিন সকাল থেকে শুরু করে গভির রাত পর্যন্ত দোকানপাটগুলোতে ভিড় জমে থাকে। গাড়ী নিয়ে চলাচল করা তো দূরের কথা মানুষ পায়ে হেটে যাতায়াত করতে পারছে না।
এদিকে গতকাল সোমবার সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম সিলেটের দোকানমালিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, জেলার প্রতিটি হাটবাজার ও সিলেট নগরীর বিপণীবিতানে নিত্য প্রয়োজনীয় দোকান ব্যতিত সন্ধ্যার পর যেন খোলা না রাখা হয়। একইসাথে জনসমাগম যাতে কম হয় সেজন্য সভা সমাবেশও নিরুৎসাহিত করা হয়।
উল্লেখ্য: সিলেটে নতুন করে হোম কোয়ারেন্টিনে আছেন ৩২৮ জন। এ নিয়ে বিভাগে হোম কোয়ারেন্টিনের মোট সংখ্যা ২১৭৬ জনে পৌঁছেছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd