সিলেট | |
প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২০
ক্রাইম ডেস্ক :: করোনাভাইরাসে যখন মানুষ আতংকিত ঠিক সেই মুহূর্তে সিলেটে আসলো বড় এক সু-খবর। সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালে চিকিৎসাধীন যুক্তরাজ্য ফেরত মহিলার রিপোর্ট এসেছে নেগেটিভ। অর্থাৎ এই মহিলার শরীরে করোনাভাইরাস ধরা পড়েনি।
রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।
গত সপ্তাহে যুক্তরাজ্য ফেরত এই মহিলা জ্বর, সর্দিসহ বিভিন্ন উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালে ভর্তি হন। মহিলার রক্ত ঢাকায় পাঠানো হয়েছিল তিনি করোনাভাইরাসে আক্রান্ত কি-না। আজ রবিবার তার রিপোর্ট ই-মেইলে এসেছে। এতে ফলাফল নেগেটিভ এসেছে। সুতরাং এই মহিলার শরীরে করোনাভাইরাস ধরা পড়েনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd