সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০
স্টাফ রিপোর্টার :: করোনাভাইরাস সন্দেহে হোম কোয়ারেন্টিন থেকে মুক্ত হয়েছেন সিলেটের ১৩২ জন। আজ সোমবার মুক্ত হয়েছেন ১২১ জন। আর ১০ মার্চের পূর্ব থেকে হোম কোয়ারেন্টিনে থাকা ১১ জন মিলিয়ে মোট ১৩২ জন মুক্তি পেয়েছেন। এরা সবাই প্রবাসী।
বিদেশ থেকে দেশে ফেরত আসলে হোম কোয়ারেন্টিনে ১৪ দিন বাধ্যতামূলক থাকতে হয় প্রবাসীদের। এই সময়ে তারা নিজ ঘর থেকে বাহির হতে পারেন না এমন কঠোর নির্দেশনা রয়েছে সরকারের।
সোমবার ১৩২ জন প্রবাসী সিলেটী ১৪ দিন নিজ ঘরে থেকে বের হলেন। তাদের শরীরে এই ভাইরাসের কোন লক্ষণ না থাকায় তারা এখন পুরোপুরি মুক্ত। বাহির তাদের চলাচলে এখন আর কোন বাধা নেই।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd