সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২০
স্টাফ রিপোর্টার :: সংবাদ প্রকাশের জেরে চ্যানেল এস ইউকে, দৈনিক সমকাল, শুভ প্রতিদিন, ‘সিলেটটুডে২৪ ডটকম পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়েরের উপর মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। দায়েরকৃত ওই মামলা সুষ্টুভাবে তদন্তের আশ্বাস দিয়েছেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।
এসময় তিনি বলেন, কেবল সাংবাদিক খায়েরকে নয়, কোন সাংবাদিককেই অযতা হয়রানি করা হবেনা। শনিবার (১৪মার্চ) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে বিশ্বনাথ, ওসমানীনগর, বালাগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ পুলিশ সুপারের সাথে মামলা সংক্রান্ত বিষয়ে এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফুর রহমান, (ডিআইও ওয়ান) মো:রফিকুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক এম এ হান্নান, সিলেট জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক শুভ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক ফয়সল আহমদ মুন্না, সিলেট ইমজা’র ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য এম আর টুনু তালুকদার, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ভুলন দাস, ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল দাস, চ্যানেল এস’র ওসমানীনগর প্রতিনিধি আব্দুল হাদী, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মোসাদ্দিক হোসেন সাজুল, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বর্তমান সহ-সভাপতি আশিক আলী, সাধারণ-সম্পাদক রোহেল উদ্দিন, যুগ্ম-সম্পাদক নবীন সুহেল, প্রচার-সম্পাদক মিছবাহ উদ্দিন, কার্যকরি পরিষদ সদস্য কামাল মুন্না, আব্দুস সালাম, বদরুল ইসলাম মহসিন ও মোশাহিদ আলী।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd