সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর কাষ্টঘর থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকেকে গ্রেফতার করেছে র্যাব-৯। সংবাদবিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গতকাল রবিবার (৮ মার্চ) রাত ১১টার দিকে র্যাব- ৯ এর একটি দল আসামি গ্রেফতার অভিযান পরিচালনা করে। অভিযানকালে এনআই এক্ট মামলার ৬ মাস সাজা ও সাড়ে ৪ লক্ষা টাকা জরিমানপ্রাপ্ত পলাতক আসামি মো. মাছুম আহাম্মদ (৪১)কে সিলেট নগরের কাষ্টঘর এলাকা তেকৈ গ্রেফতার করা হয়।
মো. মাছুম আহাম্মদ (৪১) সিলেটের জকিগঞ্জ থানার পরচক গ্রামের মৃত পংকী মিয়ার ছেলে। পরে মাছুমকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, নগরের সোবহানীঘাট এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব-৯। গতকাল রাত সাড়ে ৯টার দিকে র্যাবের আরেকটি দল সোবহানীঘাট এলাকা থেকে শেখ শহিদুল ইসলাম নয়ন (৩১) নামের এক মাদকবিক্রতাকে আটক করেছে।
এসময় তার কাছ থেকে ১২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব-৯। শেখ শহিদুল ইসলাম নয়ন (৩১) শাহজালাল উপশহরস্থ ১৮/এ ব্লক বি-এর ঊসক ৭-এর মৃত শেখ আবুল বাশারের ছেলে। পরে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ শহিদুলকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd