সিলেট ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০
স্টাফ রিপোর্টার :: পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই মিজানুর রহমান এর নেতৃত্বে গতকাল ৮ মার্চ (রবিবার) রাত নয় ঘটিকার সময় গোয়াইনঘাট থানাধীন জাফলং রাধানগর চা বাগান এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী সিকন্দর আলী (৩০) কে গ্রেফতার করেছে।
সে গোয়াইনঘাট থানার কালীনগর সাকিনের মৃত বাচ্চু মিয়ার ছেলে।এ সময় পুলিশ তার দেহ তল্লাশী করে তার হেফাজত থেকে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা,উত্তর এর এসআই মিজানুর রহমান বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে।
গ্রেফতারকৃত সিকন্দর আলী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে বলে জনশ্রুতি রয়েছে।তাকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd