সিলেট ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : এসএমপি বিমানবন্দর থানা এলাকা বাইপাস মংলী পাড়ায় অভিযান চালিয়ে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ করে ব্যবহারের অভিযোগে অবৈধ বিদ্যুৎ সংযোগ লাইন বিচ্ছিন্নসহ মিটার ও সরকারকর্তৃক নিষিদ্ধ বিদ্যুৎ চালিত হিটার(চুলা) জব্দ করেছে আম্বরখানা বিদ্যু বোর্ড ( পিডিবি) অফিস।
গোপন সংবাদের ভিত্তিতে আম্বরখানা সহকারি প্রকৌশলী আমির হোসেনের নেতৃত্বে সিলেট সদর উপজেলার ৩ নং খাদিম নগর ইউনিয়নের মংলী পাড়ার আব্দুর রাজ্জাকের পুএ ও সাবেক ইউপি সদস্য তারা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ মালামালসহ তাকে হাতেনাতে ধরে।
গত ২ মার্চ দুপুরে আম্ভর খানা পিডিবি অফিসের সহ কারী প্রকৌশলী নুর মোহাম্মদ তারেক ঘটনাস্থলে গিয়ে জরিমানা প্রদান করেন। যার মিটার নং-৪১৪০৩২৯২। ফোরম্যান মিন্টু বলেন, তারা মিয়া দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে আমরা সিনিয়র অফিসারদের নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে বৈদ্যুতিক হিটার(চুলা),মিটার ও ১২০ মিটার সরকারী তার উদ্ধার করি। যেহেতু অপরাধ প্রথমবার তাই মামলা না করে ৫৮ হাজার টাকা আর্থিক জরিমানা করে তাকে সর্তক করা হয়েছে। পরবির্ততে এমন ঘটনার পূনরাবৃত্তি হলে মামলাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযুক্ত তারা মিয়ার সাথে কথা হলে তিনি এ অভিযোগ স্বীকার করে বলেন, আমি ভুল করেছি। আর কোন দিন এমন কাজ করবনা।
এসময় আরও উপস্থিত ছিলেন আম্ভরখানা পিডিবির সহ কারী প্রকৌশলী আসিফ জুলকার নাইম,উপ সহকারী প্রকৌশলী আমির হোসেন, ফোরম্যান মিন্টু, বিল বিতরণকারী মিজান।
অনুসন্ধানে জানা গেছে, তারা মিয়া দীর্ঘদিন যাবত মিটার টেম্পারিং করে বাসা সহ একটি কলোনি এবং রিকসার গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে সরকারী লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব হতে আর সাধারণ গ্রাহক পাচ্ছেনা বৈধ বিদ্যুৎ সংযোগ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd