সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : বাংলাদেশ ছাত্রলীগের জন্মদিনে বিয়ানীবাজারে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুই গ্রুপ। শনিবার ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী’র দিনে ছাত্রলীগ রিবারবেল্ট গ্রুপ ও ছাত্রলীগ স্বাধীন গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।
এতে উভয় পক্ষের ৩ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতরা হলেন কসবা গ্রামের রফিক উদ্দিনের পুত্র জাকির আহমদ(১৮), শ্রীধরা গ্রামের জয়নাল আহমদের পুত্র মিজন আহমদ (১৮),শ্রীধরা গ্রামের আইয়ুব আলীর পুত্র জুনেদ আহমদ (১৮)। তবে কে কোন গ্রুপের তাৎক্ষনিক জানা যায় নি।আহতরা বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
এদিকে, সংঘর্ষের খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ এবং সাবেক ও বর্তমান ছাত্রলীগের শীর্ষ পর্যায়ের নেতারা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd