সিলেট ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৯
সিলেট :: সিলেটে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে মোহনা টেলিভিশনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে রবিবার (১০ নভেম্বর) রাত ৮ টায় জনপ্রতিনিধি, সুধিজন, আইনশৃঙ্খলকারী বাহিনীর প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে কেক কাটা হয়। সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) কার্যালয়ে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সবাইকে সাথে নিয়ে কেক কাটেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
মোহনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান এ. এ. চৌধুরী শিপারের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্যে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, গ্রাম-বাংলার মানুষের প্রিয় চ্যানেল হচ্ছে মোহনা টিভি। সবাই আনন্দ পেতে পারে এমন অনুষ্ঠান ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মোহনা টিভির ১০ বছরে পথচলা আরো সুদীর্ঘ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, বাংলাদেশ বার কাউন্সিল’র সদস্য এড. এ এফ এম রুহুল আনাম চৌধুরী মিন্টু, জেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক আলী আহমদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা, সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টি’র সভাপতি আবু তাহের মো. সুয়েব, সিলেট মহানগর আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার সুয়েব আহমদ, মহনগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, সিলেট মহানগর বিএনপি’র যুগ্ম সম্পাদক হুমায়ুন আহদম মাশুক, জেলা যুবলীগ সভাপতি শামীম আহমদ শামীম (ভিপি শামীম), জেলা যুবলীগ নেতা শাহীন আহমদ, র্যাবের মিডিয়া ইউংয়ের প্রতিনিধি ইউনূস খান, হবিগঞ্জ রোটারিয়ান ক্লাব’র সভাপতি রোটারিয়ান মো. মদরিছ আলী টেনু, লন্ডন লুটন’র সাবেক মেয়র তাহের খান, নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার সভাপতি রোটারিয়ান এম ইকবাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান, নিসচা জেলা শাখার সহ-সভাপতি হাফিজ আব্দুর রহমান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক জহিরুল ইসলাম মিশু, জেলা সহ সভাপতি রোটারিয়ান আব্দুর রহমান, মাদকাসক্তি নিরাময় কেন্দ্র এইম ইন লাইফের চেয়ারম্যান সৈয়দ খিজির হোসেন এনু প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd