সিলেট ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের মদীনা মার্কেট এলাকায় রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ রোডে পাঠানটুলাস্থ মোহনা আবাসিক এলাকার বাসা নং ৫২/২২ মজুমদার পাড়া কর্টেজের আকবর আলীর ছেলে মোহাম্মদ রানা আহমদ শিপলু সিলেটে দীর্ঘদিন যাবত সন্ত্রাসী, চাঁদাবাজী, ছিনতাই, জমি দখল, চুরি, মাদক সেবন এবং মাদক বিক্রিসহ নানা ধরনের অপকর্ম করে বেড়াচ্ছে। সে যেনো সিলেটে আন্ডারওয়ার্ল্ডের ডন হয়ে বসে আছে।
এদিকে প্রশাসনের নজরদারী থাকায় তাকে দিনে বেলা খুব কমই দেখা যায়। কারণ তার দিন শুরু হয় রাত ১০টা থেকে- থাকে সকাল ৭টা পর্যন্ত। আর রাতের বেলা পুরো সিলেট শহরের ভেতরে চলে তার নেতৃত্বে একটি ছিনতাইকারী ও সন্ত্রাসী বাহিনী। তার শেল্টারদাতা একটি রাজনৈতিক দলের একজন সুনামধন্য নেতা। তার নাম নাই বা বললাম। তার বিরুদ্ধে কোনো পত্রিকায় সংবাদ প্রকাশ করলে গণমাধ্যমকর্মীদের কোনো প্রিয়জনকে অপহরণ করে ফেলে সে। এবং তার প্রতি চালায় নির্মম অত্যাচার। শিপলুর বিরুদ্ধে কেউ কথা বললে উপরে একাধিক হামলা মামলা চালায় শিপলু। শিপলুর বিরুদ্ধে একটি মামলার নাম্বার এবং বিবরণ এবারের প্রতিবেদনে প্রকাশ করা হচ্ছে।
তার বিরুদ্ধে সিলেটের জালালাবাদ থানার মামলা নং হচ্ছে- ১৬। জিআর নং ৩৩। তারিখ ২৮/০২/২০১৭ইং। ধারা- আইন শৃংখলা বিঘœকারী অপরাধ, দ্রæত বিচার আইনের ২০০২ এর সংশোধনী- ২০০৯এর ৪/৫।
অনুসন্ধানে জানা গেছে, শিপলু এবং তার বাহিনীর লোকের যখন অপরাশেন করে তখন তাদের সবার হাতেই গুলি ভরা পিস্তল থাকে। শিপলুর কাছেও থাকে একাধিক পিস্তল ও অবৈধ নলকাটা শর্টগান রয়েছে। মদীনা মার্কেট এলাকাবাসী তার যন্ত্রণায় অতীষ্ঠ। কোনো মানুষ তার বিরুদ্ধে মামলা বা জিডি করতেও সাহস পায় না। একাধিকবার শিপলু গ্রেফতার হলেও তার অবৈধ টাকার জোড়ে জেল থেকে বের হয়ে যায়। তারপর আবারও শুরু করে এলাকায় সন্ত্রাসী ও অবৈধ কর্মকান্ড। সে তার সন্ত্রাসের রাজ্য ঠান্ডা মাথায় নগরজুড়ে চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে চলছে অনুসন্ধান। আসবো আগামীতে আরো ভয়াবহ কিছু নিয়ে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd