সিলেট ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের এয়ারপোর্ট থানার পূর্ব খাদিমনগর বড়জান চা বাগান এলাকা থেকে গাঁজাসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ৯।
সোমবার (১১ নভেম্বর) দুপুর ১ টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তার কাছ থেকে ২ কেজি ১ শ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়বাবদ ৫৩০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম আলোমতি (৩০), তিনি এয়ারপোর্ট থানার খাদিম চা বাগান মাঝলাইন এলাকার গুরু দাসের স্ত্রী। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd