সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৯
শত্রুতার জেরে সাভারে একটি আবাসিক ভবনের ছাদের গাছ কেটে ফেলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন অভিযুক্ত নারী লাকি। তিনি বলেছেন, ‘গাছ কেটে আমি ঠিক কাজ করিনি। এজন্য আমি অনুতপ্ত।’
এর আগে বুধবার বেলা ১১টার দিকে সাভারের সিআরপি রোডের বাড়ি থেকে লাকিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত লাকি স্থানীয় বাসিন্দা সেলিমের স্ত্রী বলে জানা গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় সাভারের সিআরপি রোডের একটি বাড়ির ছাদে টবে লাগানো গাছ দা দিয়ে কুপিয়ে কেটে ফেলেন ওই নারী।
গাছ কাটার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন গাছের মালিক সুমাইয়া হাবিব নামে এক নারী, যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd