সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৯
কক্সবাজারের হাটহাজারী উপজেলায় প্রেমিকার ঘর থেকে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহতের নাম তাহমিনা সুলতানা রেশমি (২৬)।
রোববার রাতে উপজেলার ১১ মাইলস্থ ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামের মিনহাজ ম্যানশন থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।
নিহত তাহমিনা সাতকানিয়া উপজেলার জোরপুকুরিয়া এলাকার ফরিদের বাড়ির মো. আবদুর নূরের মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে হাটহাজারী থানার ওসি জানান, জোবরা গ্রামের যুবক জীবনের সঙ্গে দীর্ঘদিন ধরে তাহমিনার অনৈতিক সর্ম্পক চলছিল। কেউ কেউ এমনও বলছেন যে, স্বামী পরিত্যাক্তা তাহমিনার দ্বিতীয় স্বামী ছিলেন জীবন।
হাটহাজারী মডেল থানার এসআই অজয় জানান,খবর পেয়ে জোবরা গ্রামের মিনহাজ ম্যানশনে প্রেমিক জীবনের শোবার ঘরের বৈদুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।
লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহত তাহমিনার পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মো. ইউছুফ নামে একজনকে আটক করা হয়েছে।তিনি ফটিকছড়ি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাসিন্দা। ঘটনার পর থেকে জীবন পলাতক রয়েছে। তাকে আটক করা গেলে ঘটনার মূলরহস্য উৎঘাটন করা সম্ভব হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd