সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৯
আবাসিক হোটেল থেকে প্রেমিক যুগলকে আটক করেছে ১৫ ঘন্টা পর কোতয়ালী থানায় ৮ লক্ষ টাকার দেনমোহরে বিয়ে দেয়া হয়েছে।
বুধবার বিকাল ৩ টার দিনাজপুর কোতয়ালী থানায় বিয়ের কাজ সম্পন্ন হওয়ার পর পুলিশ ৫৪ ধারা গ্রে’ফতার দেখিয়ে আদালতে প্রেরন করেছে। কোতয়ালী থানায় স্থানীয গণ্যমান্য, জনপ্রতিনিধি ও পুলিশের উপস্থিতিতে বিয়ের কাজ সম্পন্ন হয়।
আটক প্রেমিকের নাম- আল মামুনুর রশিদ সরকার (২৬) সে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামি লীগ নেতা শাহজাহান আলী সরকারের ছেলে ও প্রেমিকার নাম দুলালী পারভীন (২৩) সে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার টেংরিয়া গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে।
কোতয়ালী থানার এএসআই রুহুল আমিন জানান, দিনাজপুরের একটি আবাসিক হোটেলে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে গত মঙ্গলবার রাতে রাত্রিযাপন করার সময় তাদেরকে আটক করা হয আ’টকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তারা একে অপরকে ভালবাসে বলে স্বীকার করে।
পরবর্তীতে উভয় পক্ষের অভিভাবকদের অনুমতিক্রমে দিনাজপুর কোতোয়ালী থানায় ৮ লক্ষ টাকার দেনমোহর ধার্য করে বিয়ের কাজ সম্পন্ন করা হয়। পরবর্তীতে থানায় আটক করায় তাদেরকে আদালতের মাধ্যমে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
তিনি আরোও জানান, স্থানীয় কাজী আব্দুল গাফফার মিয়া থানায় উপস্থিত হয়ে ৮ লক্ষ টাকা দেনমহর ধায্য করে মেয়ের খালু মতিউর রহমানের উকালতিতে এই বিয়ের কাজ সম্পন্ন করা হয়।
স্থানীয় কাজী আব্দুল গাফফার মিয়া জানান, উভয পক্ষের সম্মতি অনুযায়ী ইসলামী শরীয়ত মোতাবেক ৮ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে যৎ সামান্য টাকা কন্যাকে বুঝিয়ে দিয়ে বিয়ের কাজ সম্পন্ন করা হয়েছে।
বিয়ের সম্পূর্ণ হওযার পর স্থানীয় গণ্যমান্য এবং একজন জনপ্রতিনিধির উপস্থিতিতে তাদের দাম্পত্য জীবন সুখী-সমৃদ্ধ জীবন কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দিনাজপুর পৌর এলাকার ৪ নম্বর ওযার্ড কাউন্সিলর রবিউল ইসলাম রবি জানান, তার উপস্থিতিতে ৮ লক্ষ টাকা দেন মোহর ধার্য করে ইসলামিক শরীয়ত মোতাবেক উভয় পক্ষের অভিভাবকের উপস্থিতিতে বিয়ের কাজ সম্পন্ন করা হয়।
তবে কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজওয়ানুর রহিম বলেন, থানায় কোনো বিয়ে হয়নি। থানা বিয়ের জায়গা নয়। আমরা প্রেমিক যুগলকে আটক করে আদালতে চালান দিয়েছি।
প্রেমিক যুগলকে দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে (সদর) চালান দেয়া হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ইসমাইল হোসেন তাদেরকে জামিন প্রদান করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd