সিলেট ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৯
“নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ্য” থাকি এই স্লোগান নিয়ে কানাইঘাট দিঘীরপাড় পূর্ব ইউপিতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার সকাল ৯টায় ইউনিয়ন পরিষদসহ সড়কের বাজারের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। এ সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের বিষয়ে মাইকিং করে এলাকায় জনসাধারণকে সচেতন করা হয়।
ইউপি চেয়ারম্যান আলী হোসেনের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল্লাহ আল দুলু, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ চৌধুরী রুহিন, ইউপি সদস্য গিয়াস উদ্দিন, মুন্সী আবুল হোসেন, এবাদুর রহমান প্রমুখ।
অভিযানের পর বেলা ১টায় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আলী হোসেন কাজল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গরীব ও অসহায় পরিবারের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, শাবিপ্রবির কলেজ পরিদর্শক এম তাজিম উদ্দিনসহ ইউপি সদস্যবৃন্দ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd