সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ, জুন ২, ২০১৯
সিলেট নগরীর জিন্দাবাজার এলাকা থেকে এক নারী ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ছিনতাইকারী নারীর নাম নাছিমা বেগম (২৮)। তিনি নগরীর বালুচর এলাকার বাসিন্দা।
শনিবার বিকালে কাকলি শপিং সিটির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা। গ্রেফতারের পর তার কাছ থেকে ৩ টি স্মার্ট ফোন উদ্ধার করা হয়।
ধৃত নারী ছিনতাইকারীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd