সিলেট ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালী এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশের অভিযানে নয় জুয়াড়িকে আটক করা হয়েছে। শুক্রবার (১৫ফেব্রæয়ারি) দুপুর সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে ওয়েজখালী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-ওয়েজখালী এলাকার সামুছল হকের ছেলে সুজাত আলী(৩০),মিয়াধনের ছেলে সুরুজ আলী(৩০),আব্দুল মোতালিবের ছেলে রবিন মিয়া(৩৫),মৃত দোলন মিয়ার ছেলে সেন্টু মিয়া(৩০),আব্দুল মালেকের ছেলে দুলাল মিয়া(৪৮),খুরশিদ উদ্দিনের ছেলে আবুল কাশেম(৩৮),মিরাজ মিয়ার ছেলে লিটন মিয়া(৩০),মৃত আসাদ মিয়ার ছেলে নৌসাদ মিয়া(৩৩),এরশাদ মিয়ার ছেলে বোরহান মিয়া(৩০)প্রমুখ।
গোয়েন্দা পুলিশের এস আই আমিনুল ইসলাম সন্ধ্যায় জানান,আটককৃতদের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd