সুনামগঞ্জের দশ উপজেলায় চেয়ারম্যান পদে ৩৯,ভাইস চেয়ারম্যান পুরুষ ৭৯,মহিলা ৪৪জন

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৯

সুনামগঞ্জের দশ উপজেলায় চেয়ারম্যান পদে ৩৯,ভাইস চেয়ারম্যান পুরুষ ৭৯,মহিলা ৪৪জন

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের দশটি উপজেলায় পঞ্চম উপজেলা নির্বাচনের প্রথম ধাপে সোমবার বিকেল ৫টা পর্যন্ত আ,লীগের দলীয়,বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনেক বিএনপি নেতা মনোনয়ন পত্র দাখিল করেছেন। জেলায় চেয়ারম্যান পদে মোট ৩৯প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭৯জন এবং মহিলা ভাইস চেয়াারম্যান পদে ৪৪জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তবে চেয়ারম্যান পদে ১টি উপজেলা বাদে ৯উপজেলাই আ,লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন।

সুনামগঞ্জ সদর উপজেলায় উপজেলায় আ,লীগের বিদ্রোহী সহ চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৪জন। আ,লীগ মনোনীত প্রার্থী জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল,সদর উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন(বিদ্রোহী),আ,লীগ নেতা রাশেদ বখত নজরুল(বিদ্রোহী)ও যুবলীগ নেতা অ্যাডভোকেট মনীষ কান্তি দে মিন্টু(বিদ্রোহী)।
সদরে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৭জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৫জন।

তাহিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৪জন। তারা হলেন আ,লীগ প্রার্থী করুণা সিন্ধু চৌধুরী বাবুল,জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুল হক,বর্তমান উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুনাব আলী।
এ উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন মোট ৩জন। আ,লীগ মনোনীত প্রার্থী ইউসুফ আল আজাদ,জেলা আ,লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম,মোঃ আব্দুর রশিদ।
এ উপজেলায় ভাইস পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১১জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৭জন।
বিশ্বম্ভরপুর উপজেলায় উপজেলা চেয়াারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৪জন। বিশ্বম্ভরপুরে আ,লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আ,লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ হারনুর রশিদ, এছাড়াও জেলা যুবলীগের সদস্য সফর উদ্দিন এবং জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন ইমন(বিদ্রোহী)।
বিশ্বম্ভরপুর উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৩জন।

দোয়ারাবাজার উপজেলায় আ,লীগের বিদ্রোহী সহ উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৭জন। আ,লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আ,লীগ নেতা মোঃ আব্দুর রহিম,উপজেলা আ,লীগের একাংশের আহবায়ক ফরিদ আহমদ তারেক,আ,লীগ নেতা দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু,দেওয়ান আবুল হোসেন মাহমুদ রাজা চৌধুরী,উপজেলা একাংশের বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এবং সাবেক ভাইস চেয়ারম্যান ও জাপা নেতা রেনু মিয়া।
দোয়ারাবাজারে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৩জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৪জন।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় আ,লীগের বিদ্রোহীসহ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫জন। প্রার্থীরা হলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বর্তমান চেয়ারম্যান আ,লীগ মনোনীত প্রার্থী মোঃ আবুল কালাম,সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি ফারুক আহমদ,জেলা বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিন,আ,লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল আলম নিক্কু,উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট বুরহান উদ্দিন দোলন।
দক্ষিণ সুনামগঞ্জে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৫জন।

ছাতক উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৩জন। প্রার্থীরা হলেন আ,লীগ মনোনীত প্রার্থী মোঃ ফজলুর রহমান,আ,লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল এবং আ,লীগ নেতা আওলাদ আলী রেজা।
ছাতকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৪জন।

দিরাই উপজেলায় চেয়ারম্যান পদে ৪জন মনোনয়ন জমা দিয়েছেন। আ,লীগ মনোনীত প্রার্থী প্রদীপ রায়,আ,লীগের সহ-সভাপতি আলতাব উদ্দিন,জেলা আ,লীগের সদস্য মঞ্জুরুল আলম চৌধুরী ও উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জণ রায়।
এ উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৯জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৩জন।
শাল্লা উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ২জন। আ,লীগ মনোনীত প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ(আল-আমিন চৌধুরী),আ,লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট অবনী মোহন দাস। এ উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জন মনোনয়ন জমা দিয়েছেন।
ধর্মপাশায় উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৪জন। আ,লীগ মনোনীত প্রার্থী শামীম আহমদ মুরাদ,আ,লীগ থেকে বিদ্রোহী প্রার্থী ফখরুল ইসলাম চৌধুরী,শামীম আহমদ বিলকিস ও স্থানীয় সংসদ সদস্যের ভাই মোজাম্মেল হোসেন রোকন।
এ উপজেলায় পরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন মনোনয়ন জমা দিয়েছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2019
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

সর্বশেষ খবর

………………………..