সিলেট ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক :: সুনামগঞ্জ থেকে আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত মহিলা সংসদ সদস্য পদে চূড়ান্ত দলীয় মনোনয়ন পেয়েছেন কৃষক লীগের কেন্দ্রীয় নেত্রী মোছা. শামিমা আক্তার খানম।
শুক্রবার রাত সোয়া ১০টায় ৪১ জন মহিলা সংসদ সদস্যের যে চুড়ান্ত তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ তার ৯ নম্বর ক্রমিকে রয়েছে শামিমার নাম।
এই আসন থেকে দলীয় মনোনয়ন পেতে বর্তমান মহিলা সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন্নাহার বেগম শাহানা রব্বানী, সাধারণ সম্পাদক হুসনা হুদা প্রমুখ প্রতিদ্বন্দ্বিতা করেন।
শামিমা শাহরিয়ার হিসেবে পরিচিত শামীমা আক্তার খানম আওয়ামী কৃষক লীগের কেন্দ্রীয় মানবসম্পদ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসন থেকে দলীয় মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন তিনি। শামিমা শাহরিয়ার জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। তাঁর স্বামী ট্রাফিক পুলিশের সুপরিচিত কর্মকর্তা শাহরিয়ার।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd