গোয়াইনঘাটে মানাইকান্দি কেন্দ্রে ভোট দিতে না পারার অভিযোগ

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৮

গোয়াইনঘাটে মানাইকান্দি কেন্দ্রে ভোট দিতে না পারার অভিযোগ

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার মনাইকান্দি মাদ্রাসা কেন্দ্রে নারী ও পুরুষ ভোটাররা ভোট দিতে পারছেন না বলে অভিযোগ করছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) বেলা ১১ টার পর থেকে কেউ ভোট দিতে পারছেন না বলে অভিযোগ ওই কেন্দ্রের ভোটারদের।

জানা যায়, নারী ও পুরুষরা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে গেলে হটাৎ করে একদল পুলিশ গিয়ে ভোটারদের মারধর করে সেন্টার থেকে বের দেন।’ এরপর থেকে কোন লোক ভোট দিতে এবং কেন্দ্রের পাশে যেতে পারেনি।

এ ব্যাপারে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা বলেন, কিছু লোক বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল। শুধু তাদের বের করে দেওয়া হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..