সিলেট ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে নিজের সংসদীয় আসন থেকে ভোটের প্রচার শুরু করতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৮টা ২৩ মিনিটে গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হয় শেখ হাসিনার গাড়িবহর।
টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারতের পর দুপুর সাড়ে ১২টায় নির্বাচনী প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী।
বিকেলে জেলার কোটালিপাড়া উপজেলার শেখ লুত্ফর রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় ভাষণ দেবেন তিনি।
আওয়ামী লীগ সভাপতি ১৩ ডিসেম্বর ঢাকায় ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গা, ফরিদপুর মোড়, রাজবাড়ী মোড়, পাটুরিয়া ফেরিঘাট এলাকা, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল মাঠ ও ঢাকার সাভার বাসস্ট্যান্ডে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd