সিলেট ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৮
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত পল্লী বিদ্যুৎ গেইট সংলগ্ন এলাকায় (১২ ডিসেম্বর) বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় অবৈধ ভাবে পারকিং করে রাখা পিলার বোঝাই ট্রাকের সাথে মটর সাইকেল দূর্ঘটনায় ঘটনাস্থলে ২জন নিহত হয়েছে। বিক্ষোব্ধ জনতা খাম্ব বোঝাই ট্রাকে অগ্নি সংযোগ করে এবং সিলেট তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখে।
এলাকাবাসীসূত্রে জানায়ায়- গর্দ্দনা এলাকা হতে দরবস্ত বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আসার পথে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত সিলেট পলী বিদ্যুৎ সমিতি-২ এর সম্মুখে অবৈধ ভাবে এবং কোন সিগন্যাল বাতী না জ্বালিয়ে খাম্বা বোঝাই ট্রাক কুমিলা-ট-১১-২২১৫ পিছনের দিকে সজোরে ধাক্কা লেগেই ঘটনাস্থলে ২ মটর সাইকেল আরোহী মৃত্যু হয়। নিহতরা হলেন জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের দরবস্ত বাজারের আল-মদিনা হোটেলের মালিক গর্দ্দনা গ্রামের মৃত সামসুল হকের ছেলে নুর আহমদ(৪০), তারই চাচা মৃত উসাই মিয়ার ছেলে আব্দুল হান্নান(৫৫)। ঘাটনার পর পর বিক্ষোব্ধ জনতা উত্তেজিত হয়ে খাম্বা বোঝাই ট্রাকটিতে অগ্নিসংযোগ করে, সিলেট পলী বিদ্যুৎ সমিতি-২ এর কর্তৃপক্ষের অবহেলা এবং গাফিলতির কারেন রাস্তা অবরোধ করে তাদের অপসারণ দাবী করে।
উলেখ্য চলতি বৎসরের শুরুতেই একই স্থানে অবৈধ ভাবে খাম্বা বোঝাই ট্রাক পারকিং এবং রাস্তার পাশ^ দখল করে খাম্বা রাখার ঘটনায় যাত্রীবাহি বাস দূর্ঘটনার স্বীকার হয়ে ঘটনাস্থলে ৪জন এবং চিকিৎসাধীন অবস্থায় ১জন নিহত হন। ঐঘটনার পর পর সিলেট জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার, পুলিশ সুপার সহ স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিগন ঘটনাস্থল পরিদর্শন করে খাম্বা বোঝাই ট্রাক না রাখা এবং রাস্তার দুপার্শ্ব হতে খাম্বা অপসারনের নিদের্শ দেন। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অজ্ঞাত কারনে রাস্তা হতে খাম্বা অপসারন করেনি বরং রাস্তার দুপাশ্বে খাম্বা মজুদ বাড়ীয়ে দেয়। প্রতিনিয়ত সিলেট-তামাবিল মহাসড়কে খাম্বা বোঝাই ট্রাক দাঁড় করিয়ে রাখা হচ্ছে। যার কারনে এসব দূর্ঘটনা ঘটলেও না দেখার বান করে থাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন।
এদিকে গাড়ীতে অগ্নি সংযোগের খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস ডিফেন্সের সৈয়দ ফারুকের নেতৃত্বে ১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছে। এরিপোট লেখা পর্যন্ত বিক্ষোব্ধ জনতা সড়ক অবরোধ করে রেখেছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd