সিলেট ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৮
সিলেট :: আনসার-ভিডিপি’র সিলেট বিভাগীয় রেঞ্জ পরিচালক সারোয়ার জাহান চৌধুরী পি.এ.এম বলেছেন, প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে আত্ম কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক ভাবে নিজে স্বাবলম্বি করে তোলায় এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। আনসার-ভিডিপি বাহিনীর পুরুষদের পাশাপাশি মহিলাদেরকেও সমান্তরালে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনগোষ্ঠীতে রূপান্তর করা হচ্ছে। চাকরি পেতে ব্যর্থ হলে এর জন্য চাকরির পিছনে ছুটাছুটি না করে এক একজন প্রশিক্ষণার্থীকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন। তিনি আরো বলেন, গ্রামাঞ্চলে জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্য বিবাহি বন্ধ, যৌতুক প্রতিরোধ, মাদকের করাল গ্রাসে ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষার জন্য প্রশিক্ষণার্থীদেরকে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করার আহবান জানান।
বিভাগীয় রেঞ্জ পরিচালক ২৩ নভেম্বর শুক্রবার সকালে সিলেট নগরীর আখালিয়াস্থ আনসার-ভিডিপি’র প্রশিক্ষণ কেন্দ্রে সিলেট বিভাগের ৪ জেলার ইউনিয়ন ও ওয়ার্ড দলনেত্রীদের ২৮ দিন মেয়াদী মৌলিক প্রশিক্ষণ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কোর্স কর্মকর্তা সার্কেল অ্যাডজুট্যান্ট মোহাম্মদ মিজানুর রহমান ভ‚ঁইয়, প্রশিক্ষিকা গোয়াইনঘাট উপজেলার মোছাঃ মকুল খানম ও প্রশিক্ষক হিসেবে ২ আনসার ব্যাটালিয়ানের কয়েকজন সদস্য।
প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের বিষয় ছিল শরীরির চর্চা, অস্ত্র চালনা, জঙ্গিবাদ, সন্ত্রাস, যৌতুক, মাদক প্রতিরোধ, নিরক্ষরতা, পরিবার পরিকল্পনা, হাঁস-মুরগী পালন, মৎস্য চাষ সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রশিক্ষণ। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সফলতার সাথে ১০ রাউন্ড করে গুলিছোড়ার অনুশীলন করেন।
সর্বশেষ প্রধান অতিথি ও রেঞ্জ পরিচালক প্রশিক্ষণার্থীদের মধ্যে ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার ও প্রশিক্ষণ সনদপত্র প্রদান করেন। বিজ্ঞপ্তি
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd