সিলেট ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর তালতলা এলাকায় মাহামুদ শাহ শপিং সেন্টারের নিউ সিলেট ডিপার্টমেন্টাল ষ্টোর এর সামনে থেকে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
গতকাল (২২ নভেম্বর) রাতে সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল সিনিঃ এএসপি পিযুষ চন্দ্র দাস এর নেতৃত্বে এসএমপির কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে এসএমপির কোতয়ালী থানাধীন তালতলা পয়েন্টস্থ মাহামুদ শাহ শপিং সেন্টারের নিউ সিলেট ডিপার্টমেন্টাল ষ্টোর এর সামনে পাকা রাস্তার উপর থেকে ৩.৯৯ লিটার বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-৯।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, রহিম উলাহ (৬৫), পিতা- মৃত শেখ বিরাই, মোঃ রবিউল ইসলাম জুনায়েদ (২৬), পিতা- রহিম উলাহ, উভয়ের সাং-খানুয়া, থানা- জালালাবাদ, জেলা- সিলেট। উলে¬খ্য যে, তারা এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd