সিলেট ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ২৪ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বুধবার নেতাকর্মীরা জামিনের জন্য আদালতে আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জালালাবাদ থানার ১৯(৯)২০১৮ মামলার আসামীরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। নিধারিত তারিখে সিলেট আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বিএনপি, যুবদল ও ছাত্রদলের ২৪ নেতাকর্মীদের মধ্যে সিলেট জেলা বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফম কামাল, সহ সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, সদর উপজেলা বিএনপির ১ম যুগ্ন সাধারন সম্পাদক ফারুক আহমদ, জেলা বিএনপির সদস্য ওয়ারিছ আলী,বিএনপি নেতা আবুল হাসনাত,জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক মিনহাজ পাঠান,সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল হাফিজ রানা, লজেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক দুলাল রেজা, সহ সাংগঠনিক সম্পাদক মাছুম আহমদ হেলাল, রুস্তুম আলী, ইসলাম উদ্দিন, মোহাম্মদ আলী, জাকারিয়া, পাকি মিয়া, হায়াত উল্লাহ, এবি সিহাব, আলীবুর রহমান, এস কে শাহিন, বাদশাহ মিয়া, আব্দুর রহমান, এনামুল হক, মাহবুবুর রহমান জুবায়ের, জৈন উদ্দিনকে কারাগারে প্রেরণ করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd