সিলেট ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৮
সিলেট :: দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৫ অক্টোবর সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি দিলওয়ার আহমদ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিষ্টার জামিল আহমদ চৌধুরী।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাজীব কুমার দত্ত এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবীদ ও শিক্ষানুরাগী ফালাকুজ্জামান চৌধুরী জগলু, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য খালেদা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দুদু মিয়া। বক্তব্য রাখেন শিক্ষক মুয়াফিকুল ইসলাম, নার্গিছ বাহার চৌধুরী, সাদেক হোসেন, ইফতেখার হোসেন, আলমগীর হোসেন, সাদ্দাম হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী এবং রানার্স আপ দল সহ কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। পরে বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও এলাকার সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহণ করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd