সিলেট ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ ছাতক উপজেলার শরিষপুর বাজারে বেপরোয়া হয়ে উঠেছে মাদক ব্যবসায়ীরা। শরিষপুরের আব্দুল আহাদের পূত্র জুয়েল আহমদ এর নেতৃত্বে শরিষপুর বাজারে প্রতিদিন বসে জুয়ার অস্তানা। এই জুয়ার আস্তানা থেকে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা হারাচ্ছে এলাকার তরুন যুবসমাজ।
এমনকি তাদের নেতৃত্বে বিক্রি হচ্ছে মাদক এবং তাদের মাধ্যমে এলাকায় বসছে মাদক সেবীদের আস্তানা। এই মাদক ও জুয়া ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকার কোন লোক প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা। বিদায় এলাকার শান্তিকামী মানুষজন ওদের অত্যাচারে অতিষ্ট হয়ে একদম নিরাপত্তায় ভোগছেন।
স্থানীয় এলাকাবাসী জানায় ওই মাদক ব্যাবসায়ীদের মাদক ও জুয়া সেবনরত অবস্তায় তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করায় তারা আমাদের এলাকার মসজিদের মুসল্লিদের উপর আক্রমন করে এবং বেশ কয়েক জনকে রক্তাত্ব জখম করে। এ বিষয়ে ছাতক থানায় গত (২৩ মে) একটি মামলা দায়ের করা হয়। মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এই মাদক সেবনকারীরা হলেন ওই এলাকার আকিক মিয়া, নিজাম উদ্দিন, আসাদ মিয়া, দুলাল,আফতাব আলী, আনকার, জহুর উদ্দিন, আল আমিনসহ এলাকার আরও অনেক বখাটো ছেলেরা আছেন তাদের পক্ষে রয়েছেন।
আরও জানা যায়, এই মাদক সেবীরা মাতাল হয়ে এলাকায় স্কুল পুড়–য়া মেয়েদের উপর প্রতিনিয়ত আক্রমন করে এবং তাদের পিছু নিয়ে থাকে বলে জানান এলাকার শান্তিকামী লোকজন।
এ বিষয়ে ছৈলা ইউপি সদস্য আবুল হোসেন জানান, আমি চাই আমার এলাকা মাদক ও জুয়া মুক্ত থাকুক। কিন্তু এক শ্রেণীর বখাটো ছেলেরা মাদক জুয়ার রাজত্ব গড়ে তোলেছে এলাকায়। তিনি আরও বলেন এসকল মাদক ও জুয়াড়ীদের বিরুদ্ধে আমি নিজে এলাকাবাসী নিয়ে প্রতিবাদ করায় তারা এখন আমার বিরুদ্ধে মিথ্যাচার শুরু করেছে। আমার উপর একের পর এক অপবাদ দিয়ে আসছে এমনকি আমি এলাকায় কোন শালিস বৈঠক করতে হলে এই জুয়াড়ী ও মাদক ব্যাবসায়ীদের চাঁদা দিতে তা না হলে আমাকে ও আমার পরিবারকে যে কোন বড় ধরনের কক্ষি করবে বলে হুমকি প্রদান করে। বর্তমানে আমার এলাকায় একটি শালিস বৈঠক চলছে এই শালিসে ও তাদের তারা চাঁদাদাবি করছে। আমি এই চাঁদা না দেওয়ায় তারা আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে জানান ওই ইউপি সদস্য।
বর্তমানে ছৈইলা গ্রামে একাটি মেয়ে ধর্ষণ করা হয়েছে বলে থানায় অভিযোগ করা হয়েছে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকা বিভিন্ন ভাবে ষড়যন্ত শুরু হয়েছে। ওই ঘটনায় ও ইউপি সদস্য আবুল হোসেনকে জড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এলাকার ওই মাদক ব্যবসায়ীরা।
ওই মাদক ব্যবসায়ীর কবল থেকে রক্ষা পেতে এলাকার লোকজন প্রশাসনের সু-দৃষ্টি করেছেন এলাকার শান্তিকামী লোকজন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd