সিলেট ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, মে ৮, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্ন শাখায় নিয়োজিত ট্রাক চালক আব্দুল বাসিতকে ১০পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। সে জকিগঞ্জের বাসিন্দা।
মঙ্গলবার (৮ মে) ধোপাদিঘীপাড়স্থ সিটি করপোরেশনের যানবাহন পাকিংয়ের স্থান থেকে তাকে গ্রেফতার করেন কোতোয়ালি থানার এটিএসআই ফারুক আহমদ।
পরে উদ্ধারকৃত ইয়াবার জব্দ তালিকা প্রস্তুত করেন কোতোয়ালি থানার এএসআই মান্নান আহমদ।
এঘটনায় গ্রেফতারকৃত বাসিতের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন এটিএসআই ফারুক আহমদ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd