সিলেট ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, মে ৭, ২০১৮
স্টাফ রিপোর্টার :: জৈন্তাপুরে ওয়রেন্ট ভূক্ত বিভিন্ন মামলার আসামি ঘোরাফেরা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আসামি গ্রেফতার না হওয়ায় হুমকির মুখে রয়েছেন মামলার বাদী। জৈন্তাপুর উপজেলার হেমু মাঝেরটুল গ্রামের রূপা মিয়া ও তার ছেলে বিলাল আহমদ (৩৫) । গত ২৫ মার্চ ননজুডিসিয়েল স্টাম্প এর মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট করে আদালত কিন্তু দেড় মাসেও গ্রেফতার হয়নি রূপা মিয়ার ও তার ছেলে বিলাল ।
জানাযায় তারা পিতা ও পূত্র মিলে বিদেশে লোক পাঠানোর নাম করে অনেক নিরীহ মানুষদের কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নেয়।
রূপা মিয়া ও তার ছেলে বিলালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় তিনি কিছুদিন পলাতক ছিলেন। বর্তমানে তিনি দিনরাত হরিপুর বাজারে প্রকাশ্যে ঘোরা ফেরা করছেন তারা। ওয়ারেন্টভূক্ত আসামি হলেও পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না। ওয়ারেন্ট বের হওয়ার পর থেকে অনবরত হুমকি দিয়ে যাচ্ছেন বিলাল।
মামলার বাদী একই উপজেলার বালিপাড়া গ্রামের সামছুল হক জীবনের নিরাপত্তায় ভূগছেন ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি রূপা মিয়া ও তার ছেলে বিলালের ভয়ে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd