সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, মে ৫, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর সালুটিকর কলেজের পাশের নালাতে ভাসমান অবস্থায় অজ্ঞাত একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে সালুটিকর পুলিশ ফাঁড়ীর এস আই খায়রুল বাশার ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশটি উদ্ধার করে প্রাথমিক সুরতাহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেন।
সালুটিকর পুলিশ ফাড়ীর ইনচার্জ মো. রজিব উলল্লাহ খান অজ্ঞাত লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd