সিলেট | |
প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, মে ১, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : রাজধানীর মিরপুরে মা ও দুই শিশু সন্তানের গলা কাটা লাশ উদ্ধার করেছে দারুস সালাম থানার পুলিশ।
আজ সোমবার (৩০ এপ্রিল) সন্ধ্যার পর মিরপুরে সরকারি বাঙলা কলেজের উত্তর পাশের একটি কোয়ার্টারের চতুর্থ তলা থেকে পুলিশ এই তিনটি লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন।
নিহতরা হলেন- জেসমিন আক্তার (৩৫), তার মেয়ে আসিফা (০৯) এবং আবিলা (০৫)।
রুহুল আমিন জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতদের মধ্যে একজনের নাম জেসমিন আক্তার। তাঁর দুই শিশু সন্তানের বয়স হবে আনুমানিক ৯ ও ৫ বছর।
জেসমিন আক্তারের স্বামী হাসিবুল ইসলাম সংসদ সচিবালয়ের কর্মচারী।
এসআই রুহুল আমিন জানান, তিনজনের গলা কাটা ছিল। জেসমিনের পেটেও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
কীভাবে, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd