সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৮
সিলেট :: মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ২৬ মার্চ সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট সাংবাদিক ইউনিয়ন (এসইউজে) এর নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেটের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহীদ মিনারে আয়োজিত মুক্তিযোদ্ধ ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি এম এ মতিন, বিশিষ্ট সাংবাদিক খালেদ আহমদ, সাধারণ সম্পাদক শাহজাহান সেলিম বুলবুল, সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, ইউনিয়নের কোষাধক্ষ্য নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রব তাপাদার, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, দপ্তর সম্পাদক মোঃ নাঈমুল ইসলাম, নির্বাহী সদস্য সুমন আকমল প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd