সিলেট | |
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
সিলেট :: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিট-এর ভাইস চেয়ারম্যান মনসুজ্জামান চৌধুরী বাবুল বলেছেন, মানুষের সেবার চেয়ে উত্তম কাজ হতে পারে না। মানুষের সেবায় যারা এগিয়ে আসে তারাই জীবনে সফল হয়ে থাকে। মানুষের সেবার ব্রত নিয়ে সবাইকে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখার জন্য চেষ্টা করতে হবে।
সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটি নার্সিং ইনস্টিটিউট, সিলেট-এর উদ্যোগে এবং বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিট-এর সার্বিক সহযোগিতায় ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী কোর্সে ৩য় ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল-এর পরিচালক ডা. সুধাময় মজুমদারের সভাপতিত্বে শনিবার নার্সিং ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিট-এর সেক্রেটারী আব্দুর রহমান জামিল।
সোসাইটির কার্যনির্বাহী পরিষদের সদস্য সাইফুর রহমান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কার্যকরী পরিষদ সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, গৌতম চক্রবর্তী, নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জয়া রানী, শিÿার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শেফালী আক্তার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাতৃমঙ্গল হাসপাতালের সহকারী পরিচালক মুফিদুল ইসলাম মুফিজ, রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের সহকারী প্রশাসনিক কর্মকর্তা পার্থ সারথী নাথ, যুব রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের উপ-প্রধান নাজিম খান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফারহান আহমদ, গীতা পাঠ করেন রূপা রানী পাল, বাইবেল এলিজাবেথ। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সুমা আক্তার এবং নাদিয়া আক্তারের পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, অনুষ্ঠানে নার্সিং ইনস্টিটিউটে ৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd