সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৮
নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপার্সন সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে সিলেট জেলা ও মহানগর বিএনপির মানব বন্ধন। কেন্দ্রীয় ও পূর্ব ঘোষতি কর্মসূচির অংশ হিসেবে সকাল ১২ টায় মানব বন্ধন কর্মসূচী শুর হওয়ার কথা থাকলেও সকল ১১ টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দলীয় ও সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে মানববন্ধনে যোগ দেন নেতাকর্মীরা। জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম এর সভাপতিত্বে শুরু হওয়া মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা এম এ হক, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজাক, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সদস্য ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ। মানববন্ধন পরিচালনা করেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুবুর রব চৌধুরী ফয়সল।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd