সিলেট ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৮
পুলিশ জানায়, রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের চানপট্টি এলাকায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র মোবাইল ও ফেসবুকের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে দেখা করার কথা বলে তরুণ-তরুণীকে ডেকে নিয়ে যায়। পরে তাদের অপহরণ করে মুক্তিপণ চায় চক্রটি।
এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে এক তরুণীসহ প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে রাজৈর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- সুমাইয়া আক্তার (২৪), বাবুল শেখ (৩৮), সাইদুর রহমান মুন্সি (২৮), ইকবাল মাতুব্বর (২৩) ও রফিক মাতুব্বর (২০)।
তাদের কাছ থেকে একটি ল্যাপটপ ও কয়েকটি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। এ চক্রটি দীর্ঘদিন ধরে এ ঘটনা ঘটিয়ে আসছে বলে জানায় পুলিশ।
রাজৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজৈর থানায় মামলা হয়েছে। আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd