সিলেট ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের জাফলংয়ে পাথর কোয়ারিতে ট্রাক চাপায় এক পাথর শ্রমিক নিহত হয়েছে।
নিহত নুরুল হক সুনামগঞ্জ সদর উপজেলার বৃন্দাবন নগরের আব্দুল হামিদের ছেলে। সে পরিবারের সদস্যদের নিয়ে জাফলং এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় পাথর কোয়ারিতে কাজ শেষে বাড়ি ফিরছিল নুরুল হক। এসময় সাতকরার জুম নামক এলাকায় পৌছলে কোয়ারি থেকে পাথর বোঝাই করে নিয়ে যাওয়া মামার বাজারগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd