সিলেট ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৮
সিলেট :: প্রধানমন্ত্রী মাদার অব হিউম্যানিটি শেখ হাসিনা’র ৩০ জানুয়ারি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা সফল করার লক্ষ্যে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি সভা সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আগামীকাল ২১ জানুয়ারি রবিবার রাত ৮টায় অনুষ্ঠিত হবে।
সভায় উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর কেন্দ্রীয় সভাপতি জননেতা আলহাজ্ব এডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার।
উক্ত সভায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ এর কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ/ মহানগরের অন্তর্ভূক্ত সকল থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ এর নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খান ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd