সিলেট ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৭
আবুল কালাম আজাদ গোয়াইনঘাট থেকে:
বাঁচাও বন্য প্রাণী, বাঁচাও পরিবেশ। বাঁচাও প্রকৃতি, বাঁচাও সোনার বাংলাদেশ।
এই এই স্লোগান কে সামনে রেখে পরিবেশ রক্ষায় জন সচেতনতা বৃদ্ধি ও ভবিষ্যৎ মনোরম সিলেট গড়ার লক্ষ্যে সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার এর দিক নির্দেশনায় ও জেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশ রক্ষায় জনসচেতনতা মূলক প্রচারাভিযানের অংশ হিসেবে সিলেটের গোয়াইনঘাটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লিফলেট বিতরণ ও র্যালি অনুষ্ঠিত।
র্যালি শেষে ইউএনও বিশ্বজিত কুমার পাল উপজেলা সদরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ক্রেতা, বিক্রেতা ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের হাতে পরিবেশ রক্ষায় সচেতনতা মূলক লিফলেট বিতরণ করে প্রচারাভিযানের উদ্বোধন করেন এবং এসময় তিনি বলেন প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সবাই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। লিফলেট বিতরণ কালে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd