হবিগঞ্জ খোয়াই নদীর চর থেকে ডাকাতের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৭


Manual5 Ad Code

হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের যাদবপুর খোয়াই নদীর চর থেকে আব্দুল কদ্দুছ (৪০) নামের এক ডাকাতের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গত বুধবার বিকালে সদর থানার এসআই মির্জা মাহমুদুল করিমের নেতৃত্বে পুলিশ ওই এলাকার ভিংরাজ মিয়ার দখলীয় চর থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

Manual1 Ad Code

কদ্দুছ লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের চরগাও গ্রামের মৃত জবান উল্লার পুত্র। এ সময় তার পকেট থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন জানান, ওই সময় চরে খেলতে যায় স্থানীয় শিশুরা। তারা সেখানে লাশটি দেখতে পেয়ে এলাকাবাসিকে জানায়। এলাকাবাসি পুলিশকে খবর দেয়। চরগাঁও গ্রামের মৃত সুরত আলীর পুত্র সবুর ইসলাম জানান, তার সেচ প্রকল্পের পাহারাদার ছিল কদ্দুছ।

Manual3 Ad Code

গত মঙ্গলবার রাত ১০টার দিকে সে নিখোঁজ হয়। এরপর থেকে তার খবর পাওয়া যায়নি। এ বিষয়টি তিনি বুল্লা ইউপির ৫নং ওয়ার্ড মেম্বার আবুল কাশেমকে জানান। তিনি ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন বেনুর মাধ্যমে বিষয়টি লাখাই থানাকে অবহিত করেন।

Manual6 Ad Code

এরপর থেকে পুলিশ কদ্দুছকে খোঁজতে থাকে বিভিন্ন স্থানে। গতকাল খবর পেয়ে তারা এখানে ছুটে আসেন। তবে হাসপাতালে তার নিকটতম কোন আত্মীয় স্বজনকে পাওয়া যায়নি। স্থানীয় লোকজন জানান, কদ্দুছ ডাকাতির সাথে জড়িত ছিল। এদিকে লাখাই থানার ওসি মোঃ বজলার রহমান জানান, আব্দুল কদ্দুছের বিরুদ্ধে ডাকাতি, হত্যা ও চুরিসহ ৪টি মামলা রয়েছে।

অপরদিকে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারক এসআই মির্জা মাহমুদুল করিম জানান, কদ্দুছের গলা, ঘাড়, মুখ, পেটসহ শরীরের বিভিন্নস্থানে গুরুতর ২০টি আঘাতের চিহ্ন রয়েছে। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে সদর থানার ওসি (তদন্ত) ডালিম আহমেদ জানান, খোঁজ নিয়ে জানা গেছে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে। তবে যেহেতু এটি একটি হত্যাকান্ড, সেহেতু অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে এবং যারা এর সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করা হবে।

Manual6 Ad Code

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2017
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..